রাজশাহীর বাঘায় আবারও অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (৬ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. রাসেদ আহম্মেদ জানান, এর আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজেস্ব অর্থায়নে দশটি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য কমপ্লেক্সেসহ কমিউনিটি ক্লিনিকে ৩০টি পালস অক্সিমিটার প্রদান করেন। তারপর তিনি আবারও অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেন।
অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহাম্মেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ।