যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১৩৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২৪ ঘণ্টায় যশোরে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং নতুন আক্রান্ত হয়েছে ১৩৫ জন। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) এর জিনোম সেন্টারে ৩৬৫টি নমুনা পরীক্ষায় ৯২টিতে, জিন এক্সপার্ট এ ৮টি পরীক্ষায় ৫টিতে এবং ২০০টি র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩৮টিতে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রাস্তদের মধ্যে সদর উপজেলায় ৯১ জন, ঝিকরগাছায় ১২ জন, অভয়নগরে ১৫ জন, মণিরামপুরে ৩ জন, বাঘারপাড়ায় ২ জন, শার্শায় ৭ জন এবং চৌগাছা উপজেলায় ৫ জন রয়েছেন।
যশোরে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৭৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫শ' ৬৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১শ' ৮২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৩ জন।