চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লার বাসিন্দা মরহুম মফিজ উদ্দিন মাস্টারের স্ত্রী,পাবনা জেলা পরিষদ সদস্য ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.হেলাল উদ্দিনের মা হেলেনা বেগম (৬৮) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে,১ মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার সকালে তাঁর ১ম নামাজে জানাজা শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ২য় নামাজে জানাজা উপজেলার বেজপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয়। পরে বেজপাড়া সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পাবনা-৩ আসনের এমপি মো.মকবুল হোসেন,চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার,পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রমান আতিকসহ বিশিষ্টজন শোক প্রকাশ করেছেন।