চাটমোহর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা স্কুল পাড়া গ্রাম থেকে শহিদুল সরদার (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের মৃত আজিম সরদারের ছেলে। নিহতের পরিবারের সদস্যদের দাবি দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর উপর অভিমান করে বৃহস্পতিবার (৫আগস্ট) রাত ৮টার দিকে শহিদুল বাড়ির রান্না ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চাটমোহর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পাবনা মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা জানিয়েছে,দীর্ঘদিন ধরেইস্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। গত ৩ দিন স্ত্রীকে তাকে খাবার দেয়নি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।