পানির অভাবে পাট পঁচানো নিয়ে বিপাকে পড়েছেন পাবনার সুজানগরের পাট চাষিরা। আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাস শেষ হতে চললেও উপজেলায় কাঙ্খিত বৃষ্টিপাতের দেখা নেই। আর সেকারণে উপজেলার অধিকাংশ খাল,বিল, ডোবা এবং জলাশয়ে তেমন পানি নেই। যেটুকু পানি আছে তা পাট পঁচানের জন্য যথেষ্ট নয়। ফলে পাট চাষিরা বৃষ্টির আশায় পাট কেটে কেউ বা জমির পাশে আবার কেউবা খাল, বিল ও ডোবার পাশে ¯ূÍপ করে রেখে দিয়েছে। এদের মধ্যে অনেকে আবার পাট পঁচানোর উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ায় ডোবা, খাল, বিল ও জলাশয়ের অল্প পানিতেই পাট পঁচাচ্ছেন। উপজেলার মানিকহাট গ্রামের পাট চাষী মন্টু খান বলেন তিন বিঘা জমিতে পাট আবাদ করেছিলাম। ফলনও হয়েছে বেশ ভাল। কিন্তু প্রয়োজনীয় পানির অভাবে পাট পঁচানো নিয়ে দুশ্চিন্তায় আছি। একই এলাকার কৃষক ওমর আলী প্রামাণিক বলেন পাঁচ বিঘা জমির পাট কেটে জমির পাশে ¯ূÍপ করে রেখে দিয়েছি। কিন্তু আশপাশের খাল, বিল, ডোবা ও জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পঁচানো নিয়ে বিপাকে পড়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় খাল, বিল ও জলাশয়ে পাট পঁচানোর মতো পর্যাপ্ত পানি নেই। তবে পাট চাষীরা অল্প পানিতেই কৌশল করে পাট পঁচাচ্ছেন।