নওগাঁর পোরশায় পুনর্ভবা নদি থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন। সে নিতপুর মাস্টার পাড়ার সানারুলের ছেলে। শুক্রবার সকাল ১০টায় লালঘাটের পাশে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে সুমন বাড়ির পাশে পুনর্ভবা নদির লালঘাটে গোছল করতে যায়। এরপর থেকে তাকে অনেক খোজাখুজি করে পাওয়া যাচ্ছিলনা। শুক্রবার তাকে খোজাখুজির একপর্যায়ে নদির পানিতে ভাসমান অবস্থায় তাকে মৃতু পাওয়া যায়। আগে থেকেই তার মৃগি রোগ ছিল বলে তার পরিবারের লোকজন জানায়। মৃগি রোগে তার মৃতু হয়েছে বলে তারা বলছেন। থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খান জানান, সুমনের মা একটি হত্যা মামলায় আসামি হয়ে প্রায় একমাস হলো জেল হাজতে রয়েছেন। এরইমধ্যে কি কারণে সুমনের মৃত্যু হলো। সুমনের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখে এব্যপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।