জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (৫ আগস্ট)। ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও ঘাতকরা হত্যা করে।
ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল- এর ৭২তম জন্মদিন উপলক্ষে পাবনা বেড়া মডেল থানা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে থানা চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বেড়া-সাঁথিয়া) শেখ জিল্লুর রহমান ও বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।
জানা যায়, পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান দুপুরে ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল- এর ৭২তম জন্মদিন উপলক্ষে জেলায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনের পর জেলার প্রতিটি থানায় একযোগে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও নানা কর্মসূচির মধ্যে দিয়ে ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল- এর ৭২তম জন্মদিন পালিত হয়। বেড়া থানায় বৃক্ষ রোপণ কর্মসুচির সময় বেড়া থানা পুলিশের সকল পুলিশ সদস্য, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।