বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াবিদ,বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাটমোহর থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। এছাড়া ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন। সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন এএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন। দুপুরে থানা চত্বরে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ। ফলদ,বনজ,ওষুধি গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন। এসময় থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেনসহ থানার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।