নানা আয়োজনের মধ্যদিয়ে বৃহস্পতিবার (৫ আগষ্ট) চাটমোহরে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াবিদ,বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী। কর্মসূচীর মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন,আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার,সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলামসহ সরকারি কর্মকর্তাবৃন্দ। এরপর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ নেতৃবৃন্দ,পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোসহ কাউন্সিলরবৃন্দ,চাটমোহর থানা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আ: হামিদ মাস্টার,পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ। এছাড়া পৌরসভার ওয়াজিউদ্দিন খান মিলনায়তনে পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আ: হামিদ মাস্টার,পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,খন্দকার মাহবুব এলাহী বিশু প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার পর শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,খন্দকার মাহবুব এলাহী বিশু,যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি আ: আলীম,সাধারণ সম্পাদক রাজিব বিশ^াস প্রমূখ।
এছাড়া শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।