মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক মোঃ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা কাওছার আলী, প্রভাষক ইউসুপ আলী, শহিদুল ইসলাম মোড়ল, হাফিজ উদ্দীন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাযাহারুল আনোয়ার, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বাশার, শহিদুল ইসলাম, বাবুল আক্তার, দেলোয়ার হোসেন, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ শেখ কামাল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট শাহাদাৎবরণকারি পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।