নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৩০ মিলি: সাইজের ৪২০ বোতল এ্যালকোহলসহ ইন্তাজ আলী (৪৫) নামে একজনকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। ইন্তাজ উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
রাণীনগর থানাপুলিশ জানায়,এদিন সকালে উপজেলা সদরের রেল গেট এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবাইদুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল অনুমান ৭টা নাগাদ অভিযান পরিচালনা করেন। এসময় ইন্তাজকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৪২০ বোতল এ্যালকোহল উদ্ধার করা হয়। উদ্ধার এ্যালকোহলের মূল্য প্রায় ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম বলেন,এঘটনায় সকালেই ইন্তাজের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।