বৃহস্পতিবার বেলা ১১টায় কাহালুর মালঞ্চা উচ্চবিদ্যালয় মাঠে টিএমএসএস ও মেঘনা ব্যাংক লি: এর উদ্যোগে করোনা কালীন সময়ে ২শ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এ ছাড়া বক্তব্য রাখেন টিএমএসএস এর আজীবন সদস্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল হক বাচ্চু, মেঘনা ব্যাংকের ম্যানেজার শাহিনুর আলম, কাহালু থানার ইনসপেক্টর (তদন্ত) হারুনুর রশিদসহ প্রমুখ।