পাবনার সুজানগর থানার উদ্যোগে বৃহস্পতিবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে থানা চত্বরে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। দুপুর ১২টায় সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম ও থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ঐ বৃক্ষ রোপণ করেন। এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল কদ্দুস ও এস,আই মাসুম বিল্লাহ খলিফাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) এর নির্দেশে একযোগে জেলার সকল থানায় ঐ বৃক্ষ রোপণ করা হয়।