সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে বাঙালির মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনার সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও এসএম শামছুল আলম। এর আগে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।