দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৭,৮,ও ৯ তারিখ করোনা ভাইরাসের গন টিকাদান সফল করার লক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কাদেরের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম।
সভার শুরুতে কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন টিকাদান সফল করার লক্ষে কর্ম পরিকল্পনা ব্যাক্ত করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামাল হোসেন, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ আব্দুল মতিন প্রধান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।