দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও নুর মোহাম্মদ নামে এক কিশোরকে খুঁজে না পাওয়ায় তার পিতা পার্বতীপুর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
থানা সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তি পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের গোলাম মোস্তফার কিশোর ছেলে নুর মোহাম্মদ (১৫) গত ২১ জুলাই আনুমানিক সাড়ে ১২ টায় বাড়ি হতে বের হয়ে যায়। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনসহ আত্মীয়স্বজন সকলে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়ে না পাওয়ায় তার পিতা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
নিখোঁজ ওই কিশোরের পিতা জানান, সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়ে পাওয়া না যাওয়ায় থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মূখমন্ডল লম্বা, দৈহিক গঠন মাঝারী, পরণে সাদা রংয়ের গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ইমাম হাসান জানান, সকল জায়গায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সোর্সের মারফতে খোঁজ নেয়া হচ্ছে।