মহামারি করোনা পরিস্থিতিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। ইঞ্জিনিয়ার ইনস্টিউট বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে
আজ ( ৮ আগস্ট ) সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে ১০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ- কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুল আলিম।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিৎ এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ইঞ্জিনিয়ার আবদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা আবু সাইদ, উপজেলা ছাত্রীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক, যুবলীগ নেতা গোলাম মোস্তফা সুজন প্রমুখ।