নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারের মাঝে ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় উপজেলা হলরুমে প্রত্যেকটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকার চেক দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার ও ইউপি চেয়ারম্যান বৃন্দ। সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পুটিমারী ইউনিয়নে ১৬টি, গাড়াগ্রাম ইউনিয়নে ৪টি ও চাঁদখানা ইউনিয়নে ৪টি পরিবার এ ত্রাণ সহায়তা পান। এ ছাড়া ৩৩৩ নম্বরে ফোন দেয়া ৩০টি হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী ও পানিতে ডুবে নিহত বড়ভিটার ক্ষিতিশ চন্দ্রের পরিবারকে ১৫ হাজার টাকার চেক প্রদান করেন।
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) :