চাটমোহর উপজেলার হাট-বাজারে চালের দাম বেড়েছে। অতি নি¤œমানের চাল ৪৫ টাকা ও আটা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে নি¤œআয়ের মানুষ ছুটছেন খাদ্য অধিদপ্তরের আওতায় ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল-আটা বিক্রির ডিলারদের কাছে। চাটমোহর পৌরসভার ৪জন ওএমএস-এর দোকানে ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল ও আটা কিনছেন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চাটমোহর পৌর এলাকার চারটি পয়েন্টে ২৫ জুলাই থেকে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নি¤œআয়ের মানুষ কিনছেন এই দুটি খাদ্য পণ্য। এ সময় সামাজিক দূরুত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।
চাটমোহর পুরাতন বাজারের ওএমএস ডিলার তরুন পাল জানান,সকাল থেকেই অসংখ্য নারী-পুরুষ ও শিশু চাল ও আটা কিনতে লাইন ধরেন। এরমধ্যে মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশী। দুপুরের মধ্যেই চাল ও আটা শেষ হয়ে যায়। সরকারের এ উদ্যোগের কারণে করোনাকালীন সময়ে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শরিফুল ইসলাম জানান,শুক্রবার বাদে প্রতিদিন ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা বরাদ্দ দেওয়া হচ্ছে। ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ওএমএস-এর দোকান থেকে জন প্রতিজন পাঁচ কেজি চাল অথবা আটা কিনতে পারবেন।