করোনাভাইরাস সংক্রমণরোধ কার্যক্রমের অংশ হিসেবে করোনা রোগিদের চিকিৎসা সহায়তার জন্য পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সোমবার (২ আগষ্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আঃ আলীম,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,থানার কর্মকর্তা ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফারুক বুলবুলের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,আওয়ামী লীগের তথ্য ও গবেষনা কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য শাহেদুল ইসলাম শাহেদ,পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন,পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন,নিমাইচড়া ইউনিয়ন অওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরজাহান বেগম মুক্তি,বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ নাসিম লাভলু,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম আঃ মান্নান মাস্টারসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম জানান,করোনাকালীন সময়ে আওয়ামী লীগ সভানেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কাজ করছে। কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান ছাড়াও আমরা করোনা প্রতিরোধে জনসচেতনতায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছি। জনবহুল এই উপজেলায় চিকিৎসা সহায়তা হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করছি। সাধারণ মানুষের জন্য আমাদের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
এছাড়া ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি পার্শ্ববর্তী চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি ও ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।