বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু হলেও অপ্রতুল বরাদ্দের কারণে অনেকেই এর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি উদ্যোগে খোলাবাজারে কম দামে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় বিক্রয় কেন্দ্রে চাল ও আটা কম বরাদ্দ অপ্রতুল। একারণে অনেকেই নিম্ন আয়ের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন।
পৌরসভায় একজন করে মোট ৪জন ওএমএস ডিলার শুক্রবার ছাড়া প্রতিদিন দেড় টন চাল ৩০০ জনের মধ্যে ৩০ টাকা কেজিতে বিক্রির সুযোগ পান, যা চাহিদার তুলনায় অপ্রতুল।
পার্বতীপুর পৌর শহরে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়, আব্দুস শাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পাবলিক উচ্চ বিদ্যালয় ও রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওএমএস ডিলারের দোকানে সকাল থেকেই পাঁচ-ছয়শ' জনের ভিড় থাকলেও ৩০০ জনকে চাল ২০০ জনকে দিয়েই আটা বিক্রি শেষ।
শহরে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় বিক্রয় কেন্দ্রের ডিলার গোলাম ফারুক অভি বলেন, একজন ব্যক্তি ৫ কেজি চাল এবং ৫কেজি আটা ২৪০ টাকায় নিতে পারবেন। শুধু মাত্র শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল-আটা কিনতে পারবে। সেই সাথে প্রতিদিন একজন ডিলার দেড় ১টন চাল ৩০০ জনের মধ্যে ও ১ টন আটা ২০০ জনের নিকট বিক্রি করতে পারবেন। তিনি আরও বলেন, যে কোন ব্যক্তি ওএমএসের চাল ও আটা কিনতে পারবেন।
পার্বতীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সরকার জানান, করোনায় নিম্নআয়ের জনসাধারনের জন্য গত ২৫ জুলাই থেকে খোলাবাজারে কম দামে চাল ও আটা বিক্রি শুরু হয়। প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ১৮ টাকা করে খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন একজন মানুষ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারছেন। ফলে এসব ডিলারের কাছে প্রতিদিনই চাল ও আটা কিনতে ভিড় করছেন হাজারো মানুষ। অনেকে চাল ও আটা না পাওয়ার বিষয়ে তিনি আরও বলেন খাদ্য অধিদপ্তরে দেড় টন চাল ও ১ টন আটার বাড়ানোর চাহিদা দেওয়া হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে শহরের পাবলিক উচ্চ বিদ্যালয় বিক্রয় কেন্দ্রে গিয়ে চাল কিনতে আসা মানুষের ভিড় দেখা গেছে।
এ বিক্রয় কেন্দ্রে কথা হয় শহরেরর রিয়াজনগর মহল্লার বাচ্চু মিয়া (৬৫) সাথে। তিনি বলেন, ‘গতকালও এসে ছিলাম চাল ও আটা কিনতে। ৩ ঘন্টা চেষ্টা করিও চাউল কিনতে পারি নাই। এর জন্য আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত লাইনে দাড়িয়েছি। তার পর চাল পাইনি। লাইনে দায়িয়ে যখন আমরা চাল ও আটা কিনতে পারছিনা। তখন অন্য ব্যক্তিরা ৪ থেকে ৫ বার চাল কিনে চলে যাচ্ছে।
শহরের নামাপাড়া মহল্লার চাল ও আটা কিনতে আসা সুফিয়া বেগম বলেন, ‘আমার আসতে যাইতে টাকা ও সময় যায়। তারপও লাইনে দায়িয়ে চাল পারচ্ছি না।
(ওএমএস) এর চাল ও আটা না পেয়ে অনেকে ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে, পৌর শহরে পাবলিক উচ্চ বিদ্যালয় বিক্রয় কেন্দ্রের ডিলার মোঃ হজ্জাজুল ইসলাম বলেন, ‘সকাল থেকে ৩০০ লোককে চাল ও ২০০ লোককে আটা দেওয়া হয়। কিন্তু মানুষ প্রচুর। মানুষের চাপ সামলাতে আজকে পুলিশ ও আনসার ডাকতে হয়েছে।
পার্বতীপুর পৌরসভায় খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু হলেও অপ্রতুল বরাদ্দের বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদ কায়সার রিয়াদ বলেন, দ্রুত এ সমস্যার সমাধানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।