নীলফামারীর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ। ১ আগস্ট এ রেলপথ দিয়ে ভারত থেকে ৪০টি ওয়াগান এলো। ভারতের জলপাইগুড়ি টাউন রেলষ্টেশন থেকে ভারতীয় রেল ইঞ্জিনের মাধ্যমে ৪০টি ওয়াগন হলদিবাড়ি দিয়ে চিলাহাটি রেলস্টেশনে পৌঁছে। চিলাহাটি থেকে বাংলাদেশের ইঞ্জিন ওয়াগনগুলি নিয়ে যাওয়া হবে খুলনায়। জানা যায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতা থেকে উত্তরপূর্ব ভারতের পথে কোন যাত্রীট্রেন দর্শনা কিংবা বেনাপোল দিয়ে প্রবেশ করে তা বাংলাদেশের ভেতর দিয়ে চিলাহাটি হয়ে হলবাড়ি পৌঁছাবে। এতে কমে আসবে প্রায় ২শ কিলোমিটার পথ সাশ্রয় হবে ভারতের।
পাক-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া ৫৫ বছর পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশে চিলাহাটি থেকে ভারতের হলদিবড়ি পর্যন্ত পন্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়েছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী যথাক্রমে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এ ছাড়া চলতি বছরে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত কুটনৈতিক সম্পর্কেও ৫০ বছর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি যৌথভাবে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আন্তঃদের্শীয় যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। যাত্রীবাহী ট্রেনটি উদ্বোধন করা হলেও করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেনের চাকা আপাতত থামিয়ে রেখেছে। অনুকূল পরিবেশ আসলেই দুই দেশের পতাকা উড়িয়ে চলাচল শুরু করবে মিতালী।