ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনাভাইরাসের প্রকোপের কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোবাবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ পল্লী উপন্নয়ন বোর্ড (বিআরডিবি) আশুগঞ্জ উপজেলা অফিসের উদ্যোগে উপজেলার হলরুমে এই ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপেজেলা সমাজসেবা অফিসার সৈয়দ রাফিউদ্দিন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফয়সল আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
আলোচনা সভা শেষে করোনায় ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি ১০ জন ব্যবসায়ীকে ১০ লাখ পঞ্চাশ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।