পাবনার সুজানগর উপজেলা পরিষদের নবনির্মাণাধীন মিলনায়তনের ভিত্তি ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ঐ ভিত্তি ঢালাইয়ের উদ্বোধন করেন। উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে নির্মাণাধীন ঐ মিলনায়তনের ভিত্তি ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ইঞ্জিনিয়ার শামছুর রহমান। এছাড়া এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের বসবাসের টিনসেড ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।