জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক পালনের অংশ হিসেবে ১ আগস্ট থেকে পাবনার চাটমোহর উপজেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তর,সকল শিক্ষা প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করা হচ্ছে। রোববার সকালে চাটমোহর উপজেলা পরিষদ ভবনে বিশাল ড্রপডাউন ব্যানার টাঙানো হয়। এ ছাড়া সরকারি সরকারি দপ্তর,বেসরকারি অফিসসহ চাটমোহর উপজেলার সকল কলেজ,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার টাঙানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার বলেন,আগষ্ট বাঙালীর শোকের মাস। বেদনার মাস। পহেলা আগস্ট থেকেই আমরা শোকদিবসের কর্মসূচি পালন করছি। এ ছাড়া এমাসেই শেখ কামালের জন্ম দিন,বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম দিন,১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস। করোনা মহামারীর এই সময় স্বাস্থ্যবিধি মেনে চাটমোহরে উপজেলা পরিষদসহ বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে।