শরণখোলায় উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকের) উদ্যোগে পানি বন্ধী এক হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার রায়েন্দা বাজারের কাঠ পট্রি উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত এবং উত্তর কদমতলা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত পৃথক ভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিএসকের সিনিয়র প্রকল্প ম্যানেজার সঞ্জীত সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসকের প্রকল্প ম্যানেজার মনিরুজ্জামান ও উত্তর কদমতলা ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্কাউটার মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগের সভাপতি বাদশা আলমগীর আলম। রোববার সকালে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত পানি বন্ধী দুর্ভোগে পরা মানুষের উদ্দেশ্য বক্তব্য রাখেন। তারা করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সন্তানদের পড়াশুনার দিকে নজর রাখাসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
ডিএসকের সিনিয়র ম্যানেজার সঞ্জিত সরকার বলেন ক্ষতি গ্রস্ত আরো এক হাজার পরিবারের মধ্যে খাবার ও বীজ প্রদানের পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলে বিতরন করা হবে।