করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগৈর এক কর্মীসভা গতকাল শনিবার কুয়াবাসী বাজারে দলীয় কার্যালয়ে হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সালামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,উপজেলা আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন ফৈলজানা ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন,আফজাল হোসেন,সুবল মন্ডল,জাহাঙ্গীর হোসেন সোনা,মনিরুজ্জামান আবকাশ,হায়াতুজ্জামান প্রমূখ।