বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩১ জুলাই) উপজেলার ফৈলজানা ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কুয়াবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এসময় আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন ফৈলজানা ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ,সাধারণ সম্পাদক আঃ সালাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলঅম,ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শাহেদুল ইসলাম শাহেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের ১শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।