বরিশালের আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে প্রতিবন্ধি বোন ও মাকে খেতে দিচ্ছেনা এবং বিভিন্ন সময় মারধর করে তার দুই ছলে। অধাহারে অনাহারে মানবতার দিন কাটাচ্ছে তারা। সন্তানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার-এর কাছে লিখিত অভিযোগ করেছে মা রুনু বেগম।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মতলেব মিয়া স্ত্রী রুনু বেগম। তার দুই পুত্র বাহাউদ্দিন মিয়া ও মাঈন উদ্দিন মিয়া। বৃদ্ধা মা রুনু বেগম ও শারিরীক প্রতিবন্ধি বোন ফারহানা জাহান এলিন সে ডাসার শেখ হাসিনা ওমেন্সে কলেজের একাদশ শ্রেণীতে পড়াশুনা করছে। বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন তারা তারে বোন ও মাকে কোন খাবার-দাবার না দিয়ে মারধর করে আসছে। এমনকি যে ঘরে থাকে ওই ঘড় থেকে বের করে দেওয়ার জন্য ঘড়ের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছে।
এঘটনায় মতলেব মিয়া স্ত্রী রুনু বেগম বলেন, করোনার মধ্যে খাবার-দাবার দেয় না। ঘড় বন্ধ করে মারধর করে। আমার মেয়ে ডাসার শেখ হাশিনা ওমেন্সে কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ফারহানা জাহান এলিন প্রতিবন্ধি হওয়ায় তাকেও মারধর করে। আমার প্রতিবন্ধী মেয়েকে ও খেতে দেয় না।
ডাসার শেখ হাশিনা ওমেন্সে কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী প্রতিবন্ধি ফারহানা জাহান এলিন বলেন, প্রতিবন্ধী হওয়ার কারনে তাকে মারধর করে। এমনকি খাবার ও পড়া লেখার কোন খরচ দেয় না।
অভিযুক্ত বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন মিয়া’র সাথে বারবার যেগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি বলে কোন বক্তব্য দেওয়া গেলো না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি। এছাড়াও উভয় পক্ষকে ডেকে একটি ব্যবস্থা করা হবে। আর সরকারী ভাবে তাদের যতোটুকু সহায়তা করার যায় তার ব্যবস্থা করা হয়ে।