বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।
‘ভিকটিমদের কথাই পথ দেখাবে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় ইউএসএআইডি এবং ইউনরক ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় এবং ফুলবাড়ী আলোর দিশারী অনির্বাণ যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
টুককিয়া-দেশমা সড়কের উপজেলার এলুয়ারী ইউনিয়নের লালদীঘি বাজার আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফুলবাড়ী আলোর দিশারী অনির্বাণ যুব উন্নয়ন সংস্থার সভাপতি সীতা রাম দাস, সহসভাপতি শাহাজান আলী, আরডিআরএস বাংলাদেশের সংস্থার পিআর লিডার রতীন্দ্রনাথ, ফাহিমা আক্তার, মিঠুন কুমার, মানব পাচারের শিকার মোজাফ্ফর হোসেন, রাশেদুজ্জামান প্রমুখ। শেষে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়।