ইউএনও এবং ওসির প্রচেষ্টায় দিনাজপুরের খানসামার ভাবকী ইউপির মারগাঁও গ্রামের অবরুদ্ধ ২৫ পরিবার চলাচল উপযোগী রাস্তা পেল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় ওই এলাকায় অবরুদ্ধ ২৫ পরিবার বিষয়ে সংবাদ প্রকাশের পর খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম, কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন ও ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বুধবার বিকালে সরেজমিনে গিয়ে জমির মালিক আছিমদ্দিনকে বোঝানোর পর ওনার আন্তরিকতায় রাস্তাটি প্রশস্ত করা হয়।
বর্ষার পর সেখানে ভ্যানগাড়িসহ যানবাহন ও মানুষের চলাচলের জন্য ৬ ফিট প্রশস্ত রাস্তা নির্মাণ করে দেয়া হবে বলে জানায় ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
জানা যায়, মারগাঁও গ্রামের মাঝখানে প্রধান রাস্তার পশ্চিম পার্শ্বে ডাঙ্গাপাড়া নামে একটি পাড়ায় প্রায় ২৫টি পরিবারের বসবাস। তারা সেখানে প্রায় ৩০-৪০ বছর থেকে বসবাস করে। সেখানে চলাচলের কোন রেকডিয় রাস্তা না থাকায় দুই ফিট পরিমাণ জমির আইল দিয়ে তারা চলাফেরা করেন। কিন্তু সেই রাস্তা কেটে তার উপর কাদা দিয়ে চলাচলের একমাত্র জমির আইলটি বন্ধ করে দিয়েছিল পার্শ্ববর্তী জমির মালিক আছিমদ্দিন। আপাতত চলাচলের উপযোগী করে দেয়া হয়েছে। বর্ষার পর এখন সেই রাস্তাটি ৬ ফুট প্রশস্ত করে চলাচল উপযোগী করে তৈরী করা হবে।
ইউএনও, ওসি, ইউপি চেয়ারম্যান ও জমি মালিককে ধন্যবাদ জানিয়ে ওই এলাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুর আলম বলেন, এখন এই রাস্তা দিয়ে নির্বিঘেœ চলাচল করা যাবে। যা আমাদের কাছে আনন্দের সংবাদ।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, সংবাদ প্রকাশের পর তা দেখে সেখানে গিয়ে জমির মালিকের সাথে কথা বলে রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়েছে। বর্ষার পর সেখানে ভ্যানগাড়িসহ যানবাহন ও মানুষের চলাচলের জন্য ৬ ফিট প্রশস্ত রাস্তা নির্মাণ করে দেয়া হবে।