করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। মথুরাপুর খেলার মাঠে আওয়ামী লীগ নেতা সাহাবুর রহমান চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। প্রভাষক নুর মোহাম্মদ বেনজিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন মিয়া,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন। এ সময় মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক,সাধারণ সম্পাদক শাহ আলম,মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী মাস্টার,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইদ্রিস আলী,সেকেন্দার আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একশ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় ত্রাণসামগ্রী দেওয়া হবে বলে দলীয় সূত্র জানায়।