পাবনার চাটমোহর উপজেলার দোলং গ্রামে অভিযান চালিয়ে আ্যাপস এর মাধ্যমে মোবাইল ফোনে জুয়া খেলার সময় বুধবার সন্ধ্যায় ৩ জুয়ারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার দোলং গ্রামের আরশেদ আলীর ছেলে আশরাফুজ্জামান ফারুক (২৬), মৃত মোসলেম উদ্দিনের ছেলে কাওছার আলী (২২) এবং হযরত আলী ছেলে কবির হোসেন (৪০)।
ডিবি’ ওসি হান্নান মাহমুদ জানান, পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে জুয়া খেলার আস্তানায় আশরাফুজ্জামান ফারুকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়া পরিচালনা চক্রের মুলহোতা আশরাফুজ্জামান ফারুকসহ তিন জুয়ারুকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা টাকা লেনদেন করতো। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৭০০ টাকা, ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা হলে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।