গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৬৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৪ জনে।
পাশাপাশি একই সময়ে বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিন জনসহ বিভাগে আরও আটজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতদের মধ্যে বরিশাল জেলায় দুইজন, পটুয়াখালীতে দুইজন, ভোলার একজন, পিরোজপুরে একজন, বরগুনার দুইজন এবং ঝালকাঠি জেলায় তিনজন রয়েছেন। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৬৫জন, পটুয়াখালীতে ১৭৮ জন, ভোলায় ১১৩ জন, পিরোজপুরে ২৪ জন, বরগুনায় ২৮ জন এবং ঝালকাঠি জেলায় ৪৮ জন।