বগুড়ার শেরপুর থানা এলাকার এক গৃহবধুর সাথে অনৈতিক সম্পর্ক থাকায় গত বুধবার রাতে থানা পুলিশের কনস্টেবল পারভেজ হোসেনকে বগুড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, বগুড়া এসএসএফ সদস্য পারভেজ হোসেন গত ২ মাস আগে শেরপুর থানায় অস্থায়ীভাবে বদলি হয়ে আসে। একটি বেসরকারি এনজিওর কর্মকর্তা তার স্ত্রীকে নিয়ে থানার পাশে গোসাইপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। ওই কর্মকর্তা চাকরীর সুবাদে বাহিরে থাকার সুযোগে থানার কনস্টেবল পারভেজ হোসেনের সাথে ওই গৃহবধুর সখ্যতা গড়ে ওঠে। এরই একপর্যায়ে গত বুধবার রাত ১১ টার দিকে ওই গৃহবধুর বাড়িতে পারভেজকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। পরে শেরপুর থানায় খবর দিলে এস আই আনন্দ কুমার মোহন্ত ঘটনাস্থলে গিয়ে ওই কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে আসে।
কনস্টেবল পারভেজ হোসেনের ক্লোজডে কথা অস্বীকার করে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পারবেজ এসএসএফ এর সদস্য হিসেবে থানায় রুটিন ডিউটিতে এসেছিল। তাকে ঘিরে একটি অনৈতিক ঘটনার অভিযোগ আসায় গত বুধবার রাতেই ওই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।