দিনাজপুরের চিরিরবন্দরে সাইমুন নাহার (১৪) নামে একজন স্কুল ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনাটি গত ২৭ জুলাই মঙ্গলবার উপজেলার ভিয়াইল ইউনিয়নের শাশারপুর গ্রামে বিকেল সাড়ে ৫ ঘটিকায় ঘটেছে । নিহত সাইমুন নাহার সফিকুল ইসলামের মেয়ে। সে শাশারপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাওয়ার পর নিজ কক্ষেই ঘুমাতে যায় সাইমুন নাহার। তার বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে দাওয়াত খাওয়ার জন্য যায এবং সাইমুনকে তার অসুস্থ দাদীকে দেখভাল করার রেখে যায়। তার দাদী আসরের নামাজ পড়ার জন্য অযুর পানি চাইলে কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে পার্শ্ববর্তি প্রতিবেশী এগিয়ে সাইমুনকে ঝুলন্ত দেখতে পান।
নিহত সাইমুন নাহার এর ফুফা তৈমুর ইসলাম জানান, সাইমুন এর বড় দুই বোনের মস্তিস্কজনিত সমস্যার কারণে তাদের শশুর বাড়ীতেও অনেক সমস্যা চলতেছে। সাইমুনেরও মস্তিস্কজনিত সমস্যার কারণে এমনটা হতে পারে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার সত্যতা স্বীকার করে জানান মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের আলোকে পরবর্তিতে ব্যবস্থা নেয়া হবে।