খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অসংখ্য মানুষের প্রিয় ব্যক্তিত্ব, বৃহত্তম যশোর-ফরিদপুরবাসীর মুরব্বি, মসজিদ-মাদ্রাসা সহ মানব কল্যাণেনিয়োজিত বিভিন্ন কাজের প্রতিষ্ঠাতা, সাবেক খুলনা বিভাগীয় সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পুলিশ ডিপার্টমেন্টের টাইগার খেতাব প্রাপ্ত সাবেক পুলিশ সুপার আরআরআইএফ খুলনা, মুন্সী পরিবারের সিংহপুরুষ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুন্সী কাওছার হোসেন(৭৭) গতকাল দুপুরে তার সেনহাটীস্হ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।( ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তিনি ১ স্ত্রী, ৩ কন্যা ও ২ পুএ সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে মুন্সী কাওছার হোসেন ছিলেন দানশীল, সদালাপী, পরোপকারী।
গতকাল বাদ আসর মুন্সী কাওছার হোসেন এর প্রতিষ্ঠিত নবেজান্নেছা কিরাতুল মাদ্রাসা ও মুন্সীপাড়া জামে মসজিদুল ঈদগাহ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে তার প্রতিষ্ঠিত মসজিদ সংলগ্ন কবরস্থানে রাষ্টীয় মর্যাদা শেষে দাফন করা হয়।