দিনাজপুরের ঘোড়াঘাটে এক বর্ষীয়ান গ্রাম পুলিশ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত গ্রাম পুলিশ বুলু মিয়া (৬৪)ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ভেকসি গগামের বাসিন্দা। তিনি গত শনিবার রাতের কোন একসময় একটি আম গাছে ঝুলিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন বিষয়টি ঘোড়াঘাট থানায় অবগত করলে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের এ,এস,পি শরিফ আল রাজিব ও ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। গত রোববার লাশ ময়না দতন্তের জন্য দিনাজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।