পাবনার চাটমোহরে সোমবার সকালে কেশর হলদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কেশর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজতালাপাড়া গ্রামের সুদেব হলদারের ছেলে। পরিবারের দাবি কেশর হলদার রোববার (২৫ জুলাই) দিবাগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে বাড়ির লোকজন তার ঘরে গিয়ে দেখেন কেশর গলায় শাড়ি পেঁচিয়ে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।