দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন চন্দ্র দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মনমথপুর ইউনিয়নের দেউল গ্রামের মাস্টার পাড়া গ্রামের সুকুমার চন্দ্র দাসের ছেলে।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুই কন্যা সন্তানের পিতা সুমন চন্দ্র দাস নিজ শোবার ঘরের টিনের বেড়ায় আটকানো ছকেটে বৈদ্যুতিক তার ঢুকিয়ে বাতি জ¦ালানোর চেষ্টা করার সময় এ দূর্ঘটনা ঘটে। রাতেই অচেতন অবস্থায় তাৎক্ষনিক তাকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।