পাবনার সুজানগর পৌর বাজারে লকডাউন চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় তিনজন গার্মেন্টস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুইজন ব্যবসায়ীকে চার হাজার টাকা করে এবং একজন ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকালে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী বাজারে অভিযান চালিয়ে ঐ চার ব্যবসায়ীকে জরিমানা করেন। এ সময় সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান মিজান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।