খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৩জন গলদা পোনা ব্যবসায়ীকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোবাবার বেলা ৩টায় উপজেলার জিরো পয়েন্ট ও শিববাটী শিবসা ব্রিজের উপর থেকে ৩জনের কাছে কয়েকটি হাড়িতে নদী থেকে আহরণকৃত গলদার পোনা জব্দ করে। এ অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী তাদের ৫হাজার করে মোট ১৫হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল্লাহ ও স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।