খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পাবনার চাটমোহর পৌর এলাকায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করেছে। রোববার (২৫ জুলাই) সকালে পৌর এলাকার চারটি পয়েন্টে একযোগে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর এলাকার নতুন বাজার,শাহী মসজিদ মোড়,পুরাতন বাজার ও রব্বান মোড়ে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। ওএমএস-এর দোকান থেকে জন প্রতি পাঁচ কেজি চাল অথবা আটা যে কেউ কিনতে পারবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হয়েছে। ৭ই আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।