রোববার লকডাউনের ৩য় দিন চাটমোহরের দুইটি বৃহৎ হাট অমৃতকুন্ডা ও মির্জাপুর হাটে অনেক লোকের লোক সমাগম ছিল। চাটমোহর পুরাতন বাজার,নতুন বাজার,হান্ডিয়াল বাজার,ছাইকোলা বাজার,শরৎগঞ্জ বাজারসহ অন্যান্য বাজারেও অসংখ্য মানুষ চলাচল করেছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি। চাটমেহর পৌর শহরের তিনটি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী করেছে। যানবাহন আর লোকজনের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে।
করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতির কারণে গত শুক্রবার সকালে শুরু হয়েছে কঠোর লকডাউন। গতকাল ৩য় দিনে রোববার সকাল থেকেই চাটমোহর পৌর শহরের কয়েকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। কিছু মোটরসাইকেল চালক,অটোভ্যান চালক ও যাত্রীদের পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে। তবে অসংখ্য মানুষ আর যানবাহন বেরিয়েছে রাস্তায়। পৌর শহরের বাইরে লকডাউনের কোন বালাই নেই। রোববার চাটমোহরের বৃহৎ ২টি হাট অমৃতকুন্ডা (রেলবাজার) ও মির্জাপুর হাটে মানুষের সমাগম হয়েছে। চাটমোহর-পাবনা সড়কে রেলবাজার মোড়ে ছিল যানজট। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক ছিলনা। হাট-বাজার,রাস্তা-ঘাটে লোকজনের চলাফেরা দেখে বোঝার উপায় ছিলনা দেশে করোনা মহামারী চলছে। সংক্রমণ ঠেকাতে চলছে বিধিনিষেধ।
রোববার সকাল থেকেই চাটমোহর পৌর শহরে অসংখ্য মোটরসাইকেল,নসিমন,অটোভ্যান,অটোবোরাক আর সিএনজি চলাচল করেছে। অসংখ্য মানুষ রাস্তায় বের হয়। পৌর শহরে কয়েকটি চাস্টল খোলা ছিল। গ্রামের হাট-বাজার আর রাস্তায় মোড়ের চাস্টলে ছিল ভিড়। স্বাস্থ্যবিধি মানা হয়নি। পুলিশ শহরের জারদিস মোড়,ভাদরা বাইপাস,বাস্ট্যান্ড.রেলবাজার মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও লোকজন চলাচল নিয়ন্ত্রণ করেছে। শহরের বাইরে উপজেলার অধিকাংশ হাট-বাজার,দোকানপাট খোলা থাকছে। বিধিনিষেধ তেমনভাবে কার্যকর হয়নি। ঢিলেঢালা লকডাউনে অবাধে চলাচল করেছে মানুষ।
চাটমোহর থানার কর্মকর্তা ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,আমরা স্বাস্থ্যবিধি মানাতে সবাইকে সচেতন করছি। পুলিশ সার্বক্ষনিক মাঠে রয়েছে। লকডাউন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।