ঈদে মানুষ বাড়িতে যাওয়া-আসায় করোনার সংক্রমণ প্রায় ৫-৬ গুণ বাড়বে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার দুপুরে, বিএসএমএমইউ'র করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর হাসপাতালে ভর্তি ৭৫ শতাংশ করোনা রোগী গ্রাম থেকে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদের বেশিরভাগই টিকা নেননি। সারা দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া ও স্বাস্থ্যবিধি না মানাই সংক্রমণ বাড়ার বড় কারণ। গ্রামের চিত্র আশংকাজনক। শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা। ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনা সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে।