দেশে পালিত হচ্ছে ১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন। দিঘলিয়া উপজেলার সর্বত্র কঠোর লকডাউনের বিধিনিষেধ পালিত হচ্ছে। আর এ কঠোর লকডাউনের বিধিনিষেধ মানাতে মাঠ পর্যায়ে রয়েছেন সেনাবাহিনী, পুলিশসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। সেনাবাহিনী ও পুলিশ উপজেলার মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে। রাস্তাগুলো ছিল জনশূন্য। মাঝে মধ্যে ২/১ টা ইজিবাইক ও ভ্যান চলতে দেখা গেছে। কাঁচা বাজার ছাড়া দোকান-পাট বন্ধ থাকতে দেখা গেছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম এবং দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন সংগীয় ফোর্স নিয়ে কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে দিঘলিয়া উপজেলার বিভিন্ন খেয়াঘাট, হাট-বাজার ঘুরে ঘুরে পরিদর্শন করতে দেখা গেছে।