গতকাল পবিত্র জুম্মার নামাজ প্রাক্বালে শরিষা পাড়া বায়তুল মোকাদ্দাস জামে মসজিদে (নির্মাণাধীন বহুতল ভবন)উন্নয়ন সহযোগিতা বিষয়ক আলোচনায় আলোচনা করছেন প্রধান অতিথি, সমাজ বিনির্মাণয়ক মোল্লা মাকসুদুল ইসলাম।পাশে আছেন মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল ও বিশেষ অতিথি সাংবাদিক শেখ মনিরুল ইসলাম। এ সময়ে আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এসকে ফিরোজ আলম, এ্যাড মোশারফ হোসেন, ইউ পি সদস্য মোঃ হারুন অর রশিদ, শিকদার হাফিজুর রহমান ও ধর্মপ্রাণ মুসল্লিগণ। প্রধান অতিথি নিজ নিজ অবস্থানে থেকে নির্মাণাধীন কাজের অগ্রগতিতে আর্থিক ও মানষিক সহযোগিতায় অগ্রনী ভূমিকায় এগিয়ে আসার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।