খুলনার পাইকগাছায় ৪বছরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে। আটক মোক্তার গোলদার (৭০) উপজেলার গোপালপুর গ্রামের মৃত শরিফ গোলদারের ছেলে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঐ বৃদ্ধ প্রতিবেশি শরিফুল ইসলামের শিশু মেয়েকে পার্শ্ববর্তী মানিকতলা স্কুল মাঠ থেকে ডেকে আনেন। চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়ীর দোতলায় মুরগির ফার্মে নিয়ে যায়। সেখানে নিয়ে প্যান্ট ভিতর গোপন অংগে হাত দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি রাস্তায় কান্নাকাটি করতে থাকলে তার মা কান্নার কারণ জানতে চাইলে সব খুলে বলে। পরে শিশুর পিতা শরিফুল জেনে থানায় মামলা করলে পুলিশ মোক্তারকে তার বাড়ী থেকে ঐ দিন বিকেলে গ্রেফতার করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, থানায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ আরও অভিযোগ রয়েছে।