পাবনার সুজানগর পৌর বাজারে লকডাউন চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দোকানি ও পথচারিকে ১৮‘শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজন হোটেল মালিক ও একজন ফার্মেসী মালিককে ১৫‘শ টাকা এবং তিন দুইজন পথচারীকে ১‘শ টাকা করে মোট ১৮‘শ টাকা জরিমানা করা হয়। শনিবার সকালে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী ঐ জরিমানা করেন। এ সময় সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান মিজান ও ইন্সপেক্টর তদন্ত আবদুল কদ্দুসসহ অন্যান্য পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।