পাবনার সুজানগর পৌর বাজারের ওষুধ ফার্মেসী গুলোতে চলতি করোনা মহামারীর মধ্যে নাপা ও এইস ট্যাবলেট সঙ্কট দেখা দিয়েছে। এতে সাধারণ জ¦র ও সর্দিতে আক্রান্ত মানুষ বিপাকে পড়েছেন।
পৌর বাজারের ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম মন্ডল বলেন অন্য সময়ের চেয়ে চলতি করোনা মহামারীর মধ্যে পৌর শহরের মানুষের মধ্যে নাপা ও এইস ট্যাবলেট কেনার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করোনা সংক্রমণের ভয়ে অধিকাংশ পৌরবাসী প্রাথমিক চিকিৎসার জন্য নাপা ও এইস ট্যাবলেট কিনে বাড়িতে মজুত করছেন। তাছাড়া ওষুধ কোম্পানি গুলো আগের মতো পর্যাপ্ত নাপা ও এইস ট্যাবলেট সরবরাহ করছেন না। সেকারণে বাজারে নাপা ও এইস ট্যাবলেট সঙ্কট দেখা দিয়েছে বলে ফার্মেসী মালিকরা জানান। পৌর বাজারে ওষুধ কিনতে আসা ভুক্তভোগী ক্রেতা আবদুল কদ্দুস বলেন আমার ছেলে নয়ন জ¦র ও সর্দিতে আক্রান্ত হওয়ায় নাপা অথবা এইস ট্যাবলেট কিনতে আসছিলাম। কিন্তু বাজারের কোন ফার্মেসীতেই পেলাম না। ফলে নিরুপায় হয়ে বিকল্প ট্যাবলেট কিনেছি। বাজারের ফার্মেসী মালিক ও পল্লী চিকিৎসক আবু হানিফ মিয়া বলেন সরবরাহ না থাকায় সাময়িকভাবে নাপা ও এইস ট্যাবলেট সঙ্কট দেখা দিয়েছে। তবে ২/১দিনের মধ্যে সঙ্কট কেটে যাবে।